বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

হাসিনার মামলার রায়ের তারিখ ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিষয়ে মামলার রায় ঘোষণার তারিখ জানানো হবে আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আ. লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির ঘোষণা করেছে।

সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা রোধে রাজধানীসহ আশপাশের জেলায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় মোতায়েন করা হয়েছে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বিজিবি সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। একই সঙ্গে ভোর থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কে বিপুল-সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এ দিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, ১৩ নভেম্বর নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বলেন, “ওই দিন রাজধানীতে নিরাপত্তা আরও জোরদার করা হবে।” নাশকতার অভিযোগে ইতোমধ্যে প্রায় একশ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ডিএমপি এক নির্দেশনায় জানায়, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের গেট ও আশপাশের এলাকাসহ কয়েকটি স্থানে সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।

রায়ের তারিখ নির্ধারণকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সেখানে একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ