মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ ।। ১৮ কার্তিক ১৪৩৩ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


সিলেটের মদিনাতুল উলুম সুনামপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল ২৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কেএম সুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রতিনিধি:

জামেয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সুনামপুর, ঢাকাদক্ষিণ, গোলাপগঞ্জ, সিলেট-এর বার্ষিক ওয়াজ মাহফিল আগামী ২৫ নভেম্বর (বুধবার) অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন জামেয়া মাদানিয়া রায়গড়ের মুহতামিম মাওলানা ওয়েছ আহমদ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ কালিয়াডহর এবং সুনামপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নেজাম উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া ফারুকিয়া, সিলেটের প্রিন্সিপাল মাওলানা ক্বারী আব্দুল মতিন আছিরগঞ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি বশির আহমদ সাহেব, বি-বাড়িয়া।

আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে বয়ান করবেন মাওলানা মুফতি সিরাজুল ইসলাম হাসান, মাওলানা মুফতি খায়রুল আমিন মাহমুদী, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা হাফিজ নূর উদ্দিন, ক্বারী সাইদ আহমদ যুক্তিবাদী, মাওলানা সুহেল আহমদ সাদি জাফলংগী এবং মাওলানা মুফতি ছরওয়ার আহমদ তানভির সুনামপুরী।

আয়োজক কমিটির পক্ষ থেকে যথাসময়ে মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি কার্যক্রম সফল করার আহ্বান জানানো হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ