বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

সম্মতিপত্র পেল 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্মতিপত্র পেল দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিলএসি’।

রোববার (৯ নভেম্বর) বিভিন্ন শর্তসাপেক্ষে প্রতিষ্ঠানটির নামে এলওআই ইস্যু করা হয়। প্রস্তাবিত ব্যাংকের সাত সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

একীভূত হতে যাওয়া ব্যাংকগুলো হলো– এক্সিম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। গত বুধবার সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য এলওআই চেয়ে বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে আবেদন করে সরকার।

প্রাথমিক এলওআইর ভিত্তিতে এখন যৌথমূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) থেকে কোম্পানির লাইসেন্স নিতে হবে। এরপর চূড়ান্ত লাইসেন্স ইস্যু করবে বাংলাদেশ ব্যাংক। প্রাথমিকভাবে সরকারি মালিকানায় ব্যাংকটি পরিচালিত হবে।

জানা গেছে, প্রস্তাবিত ব্যাংকের পরিচালনা পর্ষদের অন্য সব সদস্যই সরকারি চাকরিজীবী। অন্যদের মধ্যে সদস্য হিসেবে আছেন– অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব এম. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী, অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ রাশেদুল আমীন এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব শেখ ফরিদ। অবশ্য চূড়ান্ত অনুমোদনের সময় ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ