বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা উপদেষ্টা আসিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এখন পর্যন্ত স্বতন্ত্রভাবে অংশ নেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (৯ নভেম্বর) বিকেলে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে ভোটার হতে আসেন উপদেষ্টা আসিফ। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ঢাকা থেকে নির্বাচন করবো, এটা মোটামুটি নিশ্চিত। সেই জায়গা থেকে নিজের ভোটটা এখানে নিয়ে এসেছি। ভোটটা যেনো অপচয় না হয়।

কোন আসন থেকে নির্বাচনে অংশ নেবেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কোথায় থেকে করবো, এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনও হয়নি। তবে এটা নিশ্চিত যে, ঢাকা থেকে নির্বাচনে অংশ নেবো।

রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতার বিষয়ে উপদেষ্টা বলেন, আমার কারও সঙ্গে কোনো আলোচনা হয়নি। কোন দল কোন আসন ফাঁকা রাখলো, সেটি আমার দেখার বিষয় না। এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে এককভাবে নির্বাচন করবো।

পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, কবে নাগাদ পদত্যাগ করবো, সেটা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আলোচনা করে দ্রুতই সে বিষয়ে জানাবো।

জুলাই সনদের বিষয়ে আসিফ বলেন, সনদ নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। সরকার জনগণকে নিয়েই ভাবছে। বিচার, সংস্কার, গণতান্ত্রিক রূপান্তর নিয়ে সমানভাবেই এগিয়ে চলছে। বিচারের বিষয়ে এ মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। আর সংস্কার কার্যক্রম চলমান।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ