বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইসকনের অপরাধের বিচার করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ ফিরোজী, সাভার প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশ সাভার থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে আজ ৮ নভেম্বর শনিবার সকাল নয়টায় সাভারের মামুন কমিউনিটি সেন্টারে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

হেফাজত সাভার থানার সভাপতি ও যমযমনূর গ্রুপের এমডি হাফেজ মাওলানা নূর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সংগ্রামী সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী।

১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন হেফাজত ঢাকা জেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম ও সাংগঠনিক সম্পাদক মুফতি আমিনুল ইসলাম কাসেমী।

সাভার থানার সিনিয়র সহসভাপতি মুফতি নাজমুল হাসান বিন নূরী, সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী এবং সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসেমীর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্যাংক কলোনী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মাদ আবদুল্লাহ, বলিয়ারপুর মাদরাসার মুহতামিম মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, জামিয়া মদীনাতুল উলূম আমীনবাজারের মুহতামিম মাওলানা সালীমুল্লাহ, জামিয়া ইসলামিয়া হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, ব্যাংক টাউন মসজিদের খতীব মুফতি রফিকুল ইসলাম সর্দার, মুফতি আশরাফ আলী ধামরাই, মুফতি মাঈনুদ্দীন ফরায়েজী আশুলিয়া, আনওয়ারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শাহেদ জহিরী, মাওলানা খন্দকার কাওসারুল ইসলাম, মাওলানা বজলুর রহমান বাদশাহ, মাওলানা রুহুল আমীন, মাওলানা মহিউদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস, মুফতি জহিরুল ইসলাম, মুফতি মাহমুদুল হাসান আওলাদ, মুফতি সুলতান মাহমুদ, মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি মারজানুল বারী সিরাজী, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল হামিদ, মুফতি আরিফুর রহমান আরাবী, মুফতি মাহমুদ হাসান হাবিবী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, উগ্র হি*ন্দু*ত্ববাদী ইসকন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত। পার্শ্ববর্তী রাষ্ট্রের হাইকমিশনের প্রভাব খাটিয়ে ইসকন এদেশের প্রশাসন, আমলা ও গোয়েন্দা বাহিনীর একটি অংশকে ম্যানেজ করে তাদের উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা জারি রেখেছে। মুসলিম কিশোরী ও তরুণীদের টার্গেট করে তারা ভাগওয়া লাভ ট্রাপের মাধ্যমে ধর্ষণ সহ জঘন্য অপরাধ করছে। গাজীপুরের শিশু আশামনির উপর বর্বর যৌন নির্যাতন করেছে। ইতিপূর্বে ইসকন প্রকাশ্য দিবালোকে এডভোকেট আলিফকে হত্যা করেছে। আমরা অবিলম্বে ইসকন নিষিদ্ধের দাবি জানাই এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ইসকনের অপরাধের বিচার করতে হবে।

ফিলিস্তীন, সুদান ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যথোপযুক্ত পদক্ষেপ নিতে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে এবং খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের সার্বিক তত্ত্বাবধানে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা উত্তর থেকে কমপক্ষে দুই লক্ষাধিক তৌহিদি জনতা মহাসম্মেলনে যোগ দিবে, ইনশাআল্লাহ!

সম্মেলনে অন্যান্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী আমলে শাপলা চত্বরে গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন সময় হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং হেফাজত ইসলামের নেতাকর্মীদের নামে দায়েরকৃত অবশিষ্ট মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ