বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাইতুল মোকাররমে ডিএসসিসির উচ্ছেদ অভিযান আল-আজহারের আন্তর্জাতিক প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন ৬ বাংলাদেশি আলেম ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫২ বিচারবহির্ভূত হত্যা-মিথ্যা মামলা বন্ধের নির্দেশ রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে হতে পারে: চিফ প্রসিকিউটর মদিনার পথে মহান হিজরত জমিয়তের দারুস সালাম থানা শাখার মাসিক সভা অনুষ্ঠিত ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থীকে একবেলা খাবার দেওয়া হবে: ববি হাজ্জাজ জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল এবারও দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা, তারিখ নির্ধারণ

লুটেরা টাকা দিয়ে গঠন করা হবে দরিদ্রদের জন্য ফান্ড: গভর্নর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাত ও দুর্নীতির মাধ্যমে যেসব ব্যক্তি দেশের অর্থ বিদেশে পাচার করেছেন, তাদের সম্পদ জব্দ করা হয়েছে। এই জব্দকৃত সম্পদ ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সম্পদ দিয়ে জনকল্যাণমূলক কাজ ও ব্যাংকে ফেরত দেওয়া হবে।

সোমবার (১৯ মে) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

গভর্নর আরও বলেন, "দেশের ব্যাংক খাত থেকে লুটপাটের মাধ্যমে অনেকে টাকা পাচার করেছে, আবার দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা সেগুলি পাচার করা হয়েছে। এদের কিছু সম্পদ দেশে জব্দ করা হয়েছে। এসব সম্পদের ব্যবহারের জন্য একটি ম্যানেজমেন্ট ফান্ড গঠন করা হয়েছে।"

তিনি জানান, "যেসব অর্থ ব্যাংক খাত থেকে জব্দ করা হয়েছে তা বিক্রি করে ব্যাংকগুলোকে দেওয়া হবে, আর যেসব অর্থ দুর্নীতির মাধ্যমে অর্জিত হয়েছে, তা জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হবে। সবকিছু আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।"


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ