শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, সংসদে বিল পাস এলএনজি-এলপিজি নিয়ে দেশের পথে ৫টি জাহাজ হরমুজ প্রণালিতে ফি-গ্রহণ বন্ধের তাগাদা ট্রাম্পের ‘কওমিতে একাধিক কিতাব দরসভুক্ত করা ছাড়া সিরাতের ঘাটতি পূরণ সম্ভব নয়’ হরমুজ প্রণালি হয়ে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করল ইরান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: ঝুঁকির মুখে যুদ্ধবিরতি, বিশ্বের দৃষ্টি এখন ইসলামাবাদে আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময় বাড়ল ‘মাদরাসা শিক্ষার মূল উদ্দেশ্য আল্লাহ ও রাসুলকে খুশি করা’ হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি সহজভাবে নেওয়া হবে না: ধর্মমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানাল যুক্তরাজ্য-স্পেন

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধের দাবিতে আহত জুলাই যোদ্ধাদের শাহবাগ অবরোধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন জুলাই আন্দোলনে আহতরা। আজ রোববার সকাল থেকে তাঁরা সেখানে অবস্থান নিয়েছেন। এ সময় জুলাই সনদ প্রকাশের দাবিও জানান তাঁরা।

আন্দোলনকারীরা বলেন, ‘আওয়ামী লীগকে দল হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি জুলাই সনদ প্রকাশ এবং আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যবস্থাও করতে হবে।’

আন্দোলনে অংশ নেওয়া আহত রেজা জানান, ‘আমি সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি ছিলাম, এখন রিলিজে আছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো জুলাই সনদ প্রকাশ করা। সরকার একটি দাবি মেনে নিলেও আরেকটি দাবি ৩০ দিনের মধ্যে মেটানোর কথা বলছে। ৯ মাসেও যখন সনদ দিতে পারেনি, তখন ৩০ দিনে কীভাবে দেবে?’

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আহত জুলাই যোদ্ধারা।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ