সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ১৮ হাজারের বেশি যাত্রী  আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহী ইজতেমা ৩০ অক্টোবর মুফতি নাসরুল্লাহ বদরের এতিম সন্তানদের পাশে আস-সুন্নাহ, দিলো বড় অনুদান সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা  ঢাকাই মসলিনের গবেষণায় সর্বোচ্চ সহায়তা দেবে সরকার: প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনায় এনসিপির অবস্থান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনসিপির নেতারা।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হয় এ অবস্থান কর্মসূচি। এতে এনসিপির সঙ্গে যোগ দিয়েছে ইনকিলাব মঞ্চসহ সাধারণ ছাত্র জনতা।

এ সময় যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা হবে ততক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে হুশিয়ারি দিয়েছে এনসিপি, ইনকিলাব মঞ্চসহ সাধারণ ছাত্র জনতা।

তাদের দাবি, অনতিবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করা না হলে জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবির মতো আরেকটি এক দফার ডাক ঘোষণা করা হবে।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ অবস্থান করবো।’

বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে দলে দলে যমুনার সামনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সাধারণ ছাত্র জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ