সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে শহীদ মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে খিদমাতুল ইসলাম পরিষদ বিশ্ববাসীকে ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান পেপ গার্দিওলার ১৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব: প্রতিমন্ত্রী ইশরাক এবারও শিশু-কিশোর প্রতিযোগিতার আয়োজন করছে মাসিক নকীব, লেখা আহ্বান রাহাতের মুফতি হওয়ার স্বপ্নের পাশে গাজীপুর জেলা পরিষদ সুন্দর দেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমদের চলে যাওয়ার ৫২ বছর আজ উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

হেফাজতের হয়রানিমূলক মামলা প্রত্যাহার হচ্ছে: আইন উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার যেসব হয়রানিমূলক মামলা দায়ের করেছিল সেগুলো প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি জানিয়েছেন, হেফাজত নেতারা তাঁর সঙ্গে দেখা করে মামলা প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। তিনি সেই আবেদন সাড়া দিয়েছেন এবং মামলার তালিকা চেয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে আইন উপদেষ্টা এই কথা জানান।

আসিফ নজরুল তাঁর ফেসবুক পেইজে লিখেন- ‘ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহু রকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা প্রদান।

কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আইন উপদেষ্টা আরও লিখেন- ‘উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।’

আইন উপদেষ্টার সবার কাছে দোয় চেয়ে বলেন- ‘দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে নিয়ে ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা সরকার হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা দিয়েছে।

সংগঠনটি এসব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আসছে দীর্ঘদিন ধরে। আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এর অন্যতম দাবি হিসেবে রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ