বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গাজা ইস্যুতে কনভেনশন ও বিক্ষোভের ডাক মাওলানা ফজলুর রহমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের গাজায় অবৈধ রাষ্ট্র ইসরায়েলের চলমান বর্বর গণহত্যার বিরুদ্ধে ফুঁসে উঠেছেন পাকিস্তানের মুসলিমরাও। দেশটির শীর্ষ রাজনীতিবিদ এবং জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান কনভেনশন ও বিক্ষোভের ডাক দিয়েছেন। 


পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম রোজনামায়ে দুনিয়ার খবর অনুযায়ী, আগামী ১০ এপ্রিল কনভেনশন এবং ১৩ এপ্রিল করাচিতে বিক্ষোভের ডাক দিয়েছেন মাওলানা ফজলুর রহমান। 
পাকিস্তানের শীর্ষ এই রাজনীতিবিদ ফিলিস্তিনিদের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং মুসলিমদের আহ্বান জানিয়েছেন যে, তারা এই গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে তাদের শাসকদের জাগ্রত করে ফিলিস্তিনিদের পক্ষে যেন আওয়াজ তোলেন।


তাঁর মতে, ইসরায়েল শান্তি চুক্তি ভেঙে গাজায় আক্রমণ করেছে এবং এই কাজটি মানবতার বিরুদ্ধে। মাওলানা ফজলুর রহমান ইসরায়েলের আক্রমণকে কাপুরুষতা এবং নিষ্ঠুরতা বলে আখ্যায়িত করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


মাওলানা ফজলুর রহমান বলেন, মুসলিম উম্মাহর উচিত তাদের রাজনৈতিক এবং নৈতিক দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া এবং নিজেদের শাসকদের ওপর চাপ সৃষ্টি করে ফিলিস্তিনিদের সমর্থনে কার্যকর পদক্ষেপ নেওয়া।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ