বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস রফতানি বহুমুখীকরণে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী ৩ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘রোড মার্চের নামে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না’  বাংলাদেশে নেপালের বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে মুফতি আবুল হাসান এমপি তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের ইন্তেকাল ভারতে সড়ক প্রশস্তকরণের নামে ভেঙে ফেলা হলো দুই ঐতিহাসিক মসজিদের আংশিক সংসদে বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জানালেন এমপি মাসউদ তীব্র লোডশেডিংয়ে দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

হজ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বরদাশত করা হবে না : ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের ত্রুটি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, ‘কোনো এজেন্সির দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হবে।’

রবিবার (৬ মার্চ) দুপুরে রামু উপজেলা মডেল মসজিদ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংক্ষিপ্ত সফরে ধর্ম উপদেষ্টা রামুতে মডেল মসজিদের কাজের অগ্রগতির খোঁজখবর নেন।

মসজিদের কাজের ধীরগতিতে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং আগামী ৩ মাসের মধ্যে মসজিদের কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। 

এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, কক্সবাজার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, ইসলামী ফাউন্ডেশনের কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা আক্তার, রামু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমন কান্তি চৌধুরীসহ স্থানীয় আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ