বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

‘বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আয়নাঘরে আটকে রাখা বন্দীদের বৈদ্যুতিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দেশ-বিদেশের গণমাধ্যম প্রতিনিধি ও ফ্যাসিস্ট সরকারের ভুক্তভোগীদের নিয়ে তিনি আয়নাঘর পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রেসব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরের বর্ণনা যদি সংক্ষেপে দিতে হয় তাহলে বলতে হয়, বীভৎস দৃশ্য। মানুষের মনুষ্যত্ববোধ যে আছে,  তা জানতে বহু গভীরে যেতে হয়। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়- এটা কি আমাদের জগত, আমাদের সমাজ। আয়নাঘরে যারা নিগৃহীত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে।

বিনা কারণে রাস্তা থেকে তুলে এনে কতগুলো মিথ্যা সাক্ষী হাজির করে তাদের সন্ত্রাসী জঙ্গি বানানো হত। এরকম টর্চারসেল সারা বাংলাদেশে আছে। শুনছি, আয়নাঘরের ভার্সন সারা বাংলাদেশে আছে। কেউ বলছে, ৭০০ কেউ বলছে ৮০০; এখনও সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি, বলেন প্রধান উপদেষ্টা।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ