নতুন রাজনৈতিক দল গঠন ও উপদেষ্টা পদ থেকে পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারে থেকে কোনো রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক দলে থাকব না।
দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, “আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্যসচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।’ রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পà