শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ ।। ২১ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন ইবনে সরোয়ার তুরস্কে লরির সঙ্গে বাসের সংঘর্ষে ৭ জন নিহত, আহত ১১ মিয়ানমারে বিমান হামলায় নিহত অন্তত ১৮ ফেনী সাহিত্য ফোরাম লেখক সম্মাননা পেলেন কাজী সিকান্দার আমরা ব্যর্থ হলে কলঙ্কজনক ইতিহাস রচিত হবে: পীর সাহেব চরমোনাই গাজায় পূর্ণ যুদ্ধবিরতি নিশ্চিতে ইসরায়েলি সেনা প্রত্যাহার জরুরি: কাতারের প্রধানমন্ত্রী ফেনী সাহিত্য ফোরামের সভাপতি কাজী সিকান্দার, সম্পাদক আবু বকর যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা ‘রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য উলামায়ে কেরামকে সংসদে পাঠাতে হবে’

নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন: বাহারুল আলম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের জন্য নবীন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাহিনীটির মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ জনগণের আস্থাভাজন হলে তারা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করবে।

বৃহস্পতিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে ৮৪ জন কর্মকর্তা যোগদান করেছেন। তাদের মধ্যে ৭৮ জন পুরুষ এবং ছয়জন নারী।

আইজিপি বলেন, আপনারা ভবিষ্যৎ পুলিশের নেতৃত্ব দেবেন। আপনাদের ওপর পুলিশ বাহিনীর মর্যাদা নির্ভর করে। তাই আপনাদেরকে সততার সঙ্গে দায়িত্ব পালন করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে।

বাহারুল আলম আরও বলেন, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলন পুলিশের কাছে জনগণের প্রত্যাশা নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। আইনশৃঙ্খলার রক্ষক হিসেবে পুলিশকে জনগণের আবেগ অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পুলিশিং একটি চ্যালেঞ্জিং পেশা। আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে। আপনাদেরকে সাংবিধানিক অধিকার, মানবাধিকার এবং নতুন নতুন আইন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।

আইজিপি বলেন, বর্তমান প্রযুক্তির যুগে পুলিশিংয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিজ্ঞান এবং দক্ষতা অর্জন করতে হবে। সর্বশেষ প্রযুক্তিজ্ঞান অর্জনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে সচেষ্ট থাকতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ