শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ ২০২৫ সালের ৩০ জানুয়ারি রাত ১১.৫৯ মিনিটের পরিবর্তে ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পুনঃনির্ধারণ করা হয়েছে।

আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি রাত ১১.৫৯ মিনিটের মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (২ মার্চ, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সে পরিপ্রেক্ষিতে, ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি নিম্নরূপে সংশোধিত হবে।

অবতীর্ণ প্রার্থীর যোগ্যতা: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৭তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র জমা দেয়ার (অনলাইন রেজিস্ট্রেশন) শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয়, তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন।

তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সব লিখিত পরীক্ষা ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ ২৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

আারএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ