বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

‘কাজের ভিসায় সৌদি আরব যেতে মেনিনজাইটিস টিকা নিতে হবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

মেনিনজাইটিস টিকা না পেয়ে বিক্ষোভ করছেন সৌদিগামী যাত্রীরা। তবে দেশটিতে যেতে সব যাত্রীর এই টিকা বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি জানান, সৌদি আরবে যেতে কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না, শুধু ওমরাহ ও ভ্রমণ ভিসায় যারা যাবেন তাদের ভ্রমণের ১০ দিন আগে এই টিকা নিতে হবে।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন প্রায় ৩০০ জন সৌদিগামী যাত্রী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেন। এসব যাত্রীদের মধ্যে কেউ কাজের জন্য, আবার কেউ ওমরা পালনের জন্য সৌদি আরব যাবেন।

পুলিশ জানিয়েছে, আন্দোলনরতদের মধ্যে অধিকাংশই সৌদি প্রবাসী। এছাড়া ওমরা হজের যাত্রীও আছেন। তাদের আজ রাজধানীর বিভিন্ন হাসপাতালে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আরও দুয়েকটি দেশে যাওয়ার জন্য টিকা নেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন হাসপাতালে গিয়ে তারা টিকা পাননি। সেসব হাসপাতাল থেকে তাদের জানানো হয়েছে, পান্থপথের স্কয়ার হাসপাতালে টিকা আছে। সে অনুযায়ী তারা স্কয়ার হাসপাতালে আসেন। কিন্তু এসে দেখেন এখানেও টিকার সংকট। এরপর ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকেন প্রবাসীরা।

এমন পরিস্থিতিতে গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। তিনি বলেন, ‘মনে রাখতে হবে, চিঠির বর্ণনা অনুযায়ী, সৌদি আরবে শুধু ওমরা ও ভিজিট ভিসার জন্য এই টিকার প্রয়োজন হবে। এটি কাজের ভিসার জন্য প্রযোজ্য নয়’

তিনি আরও বলেন, ‘সম্মানিত রেমিট্যান্স উপার্জনকারী যারা কাজের ভিসায় সৌদি আরব ভ্রমণ করছেন, তাদের টিকা দেওয়ার প্রয়োজন নেই।’

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ