মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

তাবলিগের চলমান ইস্যুতে কাকরাইলে সংবাদ সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

সাধারণ তাবলিগের সাথীদের ওপর টঙ্গী ময়দানে সাদপন্থীদের হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী, দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ী নেজামের দায়িত্বশীলরা।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাতে সাদপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী এবং দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে কাকরাইল মারকাজ মসজিদে আগামী শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়াসহ দেশবরেণ্য শীর্ষ ওলামায়ে কেরাম।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ