মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আজও খুবই অস্বাস্থ্যকর ঢাকার বাতাস: বেশি দূষণ যেসব এলাকায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বছরের দ্বিতীয় দিনেও ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় এয়ার কোয়ালিটি ইনডেক্সে ঢাকার বাতাসের স্কোর বিরাজ করছে ২১৭। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার বেলা পৌনে ১০টায় ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে ঢাকার মার্কিন দূতাবাস এলাকায় (২৭৮)।

তালিকায় এর পরেই রয়েছে যথাক্রমে মহাখালীর আইসিডিডিআরবি এলাকা (২৬৪), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৫২), কল্যাণপুর (২৫১), মাদানি এভিনিউ (২২৩), তেজগাঁওয়ের শান্তা টাওয়ার এলাকা (২১৭), গুলশান ২ এর রব ভবন এলাকা (২১৬), গোড়ান (২০৯), গুলশান লেক পার্ক (২০৭), পশ্চিম নাখালপাড়া (২০৭)। এসকল এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

এদিন বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার শহর সারাজেভা (২৮৭), দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের হ্যানয় (২৭৮) এবং পাকিস্তানের করাচী (২৪০)। মঙ্গোলিয়ার উলানবাটর (২৩৩) ও ভারতের কলকাতা (২১৯) রয়েছে তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে।

এদিন বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ষষ্ঠ। শহরগুলোর বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।    

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ