মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কাকরাইল মসজিদে সাদপন্থীদের কার্যক্রমে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগ জামাতের মারকাজ কাকরাইল মসজিদে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সাদপন্থীদের সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব ইসরাত জাহান স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে মাওলানা সাদপন্থীদের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

আরও বলা হয়, কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) ও অন্যান্য কার্যক্রম চলাকালে শান্তি-শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে সে মর্মে এই আদেশে জারি করা হয়েছে।

আদেশে ২৭ ডিসেম্বর (শুক্রবার) তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজাম অনুসারীদের কোনোরকম বড় জমায়েত থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

সেই সঙ্গে মাওলানা সাদ গ্রুপের অনুসারীদের ২৭ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাকরাইল মসজিদে শবগুজারি (রাত্রিযাপন) সহ সব তাবলিগ জামাতের কার্যক্রম হতে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, তাবলিগ জামাতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে কাকরাইল মসজিদে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে শুরায়ী নেজামের অনুসারীরা অনির্দিষ্টকালের জন্য কাকরাইল ও তার আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।

উল্লেখ্য, বাংলাদেশে তাবলিগ জামাতের দুটি অংশ ‘শুরায়ী নেজাম’ ও ‘সাদপন্থীদের’ মধ্যে গত কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছে। সর্বশেষ গত ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় শুরায়ী নেজামের অন্তত চারজন নিহত ও কয়েক শ অনুসারী আহত হন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ