বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ফের নতুন মামলায় গ্রেফতার আনিসুল-পলকসহ ১১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহতদের নাম উল্লেখ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নতুন করে বেশ কয়েকজনকে আসামি করে বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়। পরে আদালত এ আদেশ দেন।

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিউ মার্কেট থানায় করা মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ও সাবেক এমপি মো. সাদেক খানকে মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, সাবেক এমপি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক এমপি, ওয়াকার্স পার্টির সভাপতি ও ১৪ দলীয় নেতা রাশেদ খান মেনন ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ