বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

শৈত্যপ্রবাহ নিয়ে যা জানাল আবাহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শুক্রবার বিকাল বা সন্ধ্যার পর থেকে দেশের কোনো কোনো অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি বেশি হতে পারে আগামীকাল শনিবার। রোববারও হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। বৃষ্টি ও আকাশ মেঘলা থাকলে কমবে দিনের তাপমাত্রাতেও।

এতে দিনের বেলায় শীতের অনুভূতিও অনেকটা বাড়তে পারে। তবে শীতের আসল রূপ দেখা যেতে পারে বৃষ্টির পর। বৃষ্টির পর জলীয় বাষ্প ও মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেলে রাতের তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়াবিদরা বলছেন, ২৪ ডিসেম্বরের পর আবার রাতের তাপমাত্রা কমতে পারে।

ডিসেম্বরের শেষ সপ্তাহে তাই শীতের তীব্রতাও বাড়বে। দেশের কিছু কিছু অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে এ সময়।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘ শুক্রবার শেষ বিকাল বা সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। তবে প্রথমে আমরা যেমনটা ভেবেছিলাম বৃষ্টি ততটা বেশি নাও হতে পারে। মূলত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগেই বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এসব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যান্য অঞ্চলে সামান্য বা ছিঁটেফোঁটা হতে পারে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ