বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

যথাসময়েই ইজতেমা, সহিংসতাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

গাজীপুরের টঙ্গীতে যথাসময়েই ইজতেমা হবে। তবে সহিংসতায় জড়িতদের কোনা ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি এখন স্বাভবিক রয়েছে। ৩১ জানুয়ারি জুবায়েরপন্থিদের (শূরায়ে নেজাম) ইজতেমা হবে। ইজতেমা ময়দানের নিষেধাজ্ঞা খুব তাড়াতাড়ি উঠে যাবে।

যেকোনো পরিস্থিতি ও নির্বাচনের জন্য পুলিশ প্রস্তুতি রয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ১৮৫ জনের মত কাজে যোগ দেয়নি, এ সংখ্যা নগণ্য। বাকি পুলিশ সদস্যরা কার্যকরী অবস্থায় রয়েছে। এছাড়া অন্যান্য সশস্ত্র বাহিনী র‍্যাব, বিজিবি রয়ে গেছে। নির্বাচনসহ যেকোন অবস্থা মোকাবিলা করা কোন অসুবিধা হবে না।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টট্রেট ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের সকল বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ