বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলমি শুরার সদস্যরা আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। এসময় তারা সাদপন্থীদের ইজতেমা আয়োজনের চেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারিও দেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে আলমি শুরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য জানান। তিনি বলেন, বুধবার (১৮ ডিসেম্বর) সংঘর্ষে তাদের তিনজন সাথি নিহত হয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, মাওলানা সাদের অনুসারীরা প্রশাসনের নির্দেশনা অমান্য করেছেন। সাদপন্থীরা যদি ইজতেমা মাঠ দখল করার চেষ্টা করে, তাহলে সাধারণ মুসল্লিরা তাদের প্রতিহত করবে। তিনি আশ্বস্ত করেন যে, ইজতেমার মাঠে সাধারণ মুসল্লিদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হবে না।

এ বিষয়ে তিনি আরও জানান, মাওলানা সাদ যদি তার মতবাদ থেকে ফিরে এসে ক্ষমা প্রার্থনা করেন, তবে এই সমস্যার সমাধান সম্ভব।

এর আগে, ২০২৫ সালের দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি আলমি শুরার অধীনে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি সাদপন্থীদের আয়োজনে হবে।

 এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ