বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

স্কুলের ছাত্ররা কওমি মাদরাসায় চলে যাচ্ছে, এটা ঠেকাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সিদ্দিক জোবায়ের

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেছেন, দেশের মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে অনেক শিক্ষার্থী কওমি মাদরাসায় চলে যাচ্ছে। এগুলো বন্ধে পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিদ্দিক জোবায়ের বলেন, আমাদের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে বিষয়টি আলাপ করেছিলাম। দেখা যাচ্ছে, মাধ্যমিক বিদ্যালয় থেকে অনেক শিক্ষার্থী ড্রপআউট হয়ে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? মাদরাসায়…বিশেষ করে কওমি মাদরাসায়। আমি বলছি না, মাদরাসায় পড়াশোনা ভালো না। শিক্ষার মান খারাপ, তা নয়। কিন্তু শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিল। মানে তারা সাধারণ শিক্ষার মাধ্যমে শিক্ষাজীবন শুরু করেছিল। তাহলে একটু বড় হয়েই তারা সাধারণ শিক্ষায় না থেকে মাদরাসায় চলে যাচ্ছে কেন? সেই কারণটা খোঁজা জরুরি।

তিনি আরও বলেন, আমি মনে করি, যারা সাধারণ শিক্ষা দিয়ে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষাজীবন প্রবেশ করেছে, তারা যেন এখান (স্কুল-কলেজ) থেকে শিক্ষাজীবন শেষ করতে পারেন, সেদিকে নজর দিতে হবে। কারণ চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে।

লটারির পদ্ধতি আপাতদৃষ্টিতে ভালো উল্লেখ করে শিক্ষাসচিব বলেন, পরীক্ষা বা মেধাভিত্তিক ভর্তি পদ্ধতি থাকলে অভিভাবকরা শিশু সন্তানকে নিয়ে কোচিংয়ে কোচিংয়ে ছুটতেন। আর্থিকভাবে যারা সামর্থ্যবান নয়, তারা ভালো স্কুলে পড়ার কথা চিন্তাও করতো না। আবার ভালো স্কুল, ভালো ছাত্র ছাড়া ভর্তি করতো না। ভালো শিক্ষকের কাছে শেখার সুযোগ থেকে বঞ্চিত হতো সমাজের মধ্যবিত্ত-নিম্নবিত্ত পরিবারের শিশুরা। এটা স্পষ্ট বৈষম্য। লটারির মাধ্যমে কিছুটা হলেও তা দূর হবে।

তিনি আরও বলেন, ভালো স্কুল বলতে আমরা এখন কী বুঝি? যে স্কুলে শতভাগ পাশ, শতভাগ জিপিএ-৫ পায়; সেটাকে ভালো স্কুল বলে থাকি। তাহলে সব স্কুল যদি এমন ভালো হতো, তাহলে আমাদের লটারি করার প্রয়োজন হতো না। সব অভিভাবক কয়েকটা স্কুলে ভর্তির জন্য হুমড়ি খেয়েও পড়তো না।

সিদ্দিক জোবায়ের বলেন, তবে এটাও সত্য যে লটারি পদ্ধতিতেও আমরা সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করতে পারছি না। একটা ব্যাপার ভালো যে, আমরা লটারির মাধ্যমে ভর্তিতে বড় অনিয়ম দেখিনি। লটারি পদ্ধতি শুরুর পর ভর্তিতে বড় ধরনের কোনো অনিয়মের কথা শুনিনি। ফলে আমরা ধরে নিচ্ছি, আমাদের হাতে থাকা পদ্ধতিগুলোর মধ্যে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি।

মাউশির মহাপরিচালক অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ