বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

‘জুলাই বিপ্লবে’ সাহসী ভূমিকা রাখায় ১৩ গণমাধ্যমকর্মীকে সম্মাননা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (১৪ ডিসেম্বর ) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে মতবিনিময় ও ‘নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তাদের এ সম্মাননা তুলে দেয়।

এ সময় জুলাই গণ-অভ্যুত্থানে রাজপথে থাকা সাংবাদিকরা তাদের জীবনের মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণে অব্যক্ত অনুভূতি প্রকাশ করেন।

জুলাই বিপ্লবে ‘সাহসী যোদ্ধা’ হিসেবে সম্মাননা পেয়েছেন দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার নাছির উদ্দিন সোয়েব, একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ইসমাইল হোসেন জনি, খবর সংযোগের সিনিয়র সাব-এডিটর মো. নাঈম, কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসেন, দেশ টিভির রিপোর্টার হাসান মাহমুদ, দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সুমন্ত চক্রবর্তী, বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার আরেফিন ইমন, চ্যানেল আইয়ের সাংবাদিক আক্তার হাবিব, এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতউল্লাহ, কালের কণ্ঠের ফটো সাংবাদিক মনজুরুল করিম, মাই টিভির ভিডিও জার্নালিস্ট মো. হাসান বিশ্বাস ও বার্তা বাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি আহম্মদ ফয়েজ, ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহীদুল আলম।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ