সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হচ্ছে নাগরিকরা: ইসলামী আন্দোলন মুফতি মোহাম্মদ আলীর নামে ভুয়া সহায়তার আবেদন, সতর্ক থাকার আহ্বান বরিশালজুড়ে হামে ৪৬ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শান্তা ফারজানার ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ হেফাজতের জামিনে মুক্তি পেলেন এনসিপির তারেক রেজা গাজাগামী ত্রাণকর্মীদের নির্যাতন: ৮ মুসলিম দেশের প্রতিবাদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান: সামরিক উপদেষ্টা কোরবানির গোশত বণ্টন ও কিছু জরুরি মাসআলা নদী ভাঙনের কবলে তিস্তাপাড়ের জনগণ, মানবেতর জীবন যাপন

অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে : সারজিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বলেন, দেশের অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে বলেই খুনিদের নামে মিছিল ও স্লোগান হয়। অনেক ত্যাগের মাধ্যমে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানেও ব্যক্তিস্বার্থের জন্য অনেকে কাজ করছেন।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত চাঁপাইনবাবগঞ্জ ফোরামের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়েও সমালোচনা করেন তিনি।

এই সমন্বয়ক বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে উত্তরবঙ্গের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবিচার করা হয়েছে। এই যেমন তিনি (শেখ হাসিনা) নিজের বাড়ি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে করেছেন। কিন্তু উত্তরবঙ্গের জন্য রাস্তা করেননি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ