সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হচ্ছে নাগরিকরা: ইসলামী আন্দোলন মুফতি মোহাম্মদ আলীর নামে ভুয়া সহায়তার আবেদন, সতর্ক থাকার আহ্বান বরিশালজুড়ে হামে ৪৬ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শান্তা ফারজানার ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ হেফাজতের জামিনে মুক্তি পেলেন এনসিপির তারেক রেজা গাজাগামী ত্রাণকর্মীদের নির্যাতন: ৮ মুসলিম দেশের প্রতিবাদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান: সামরিক উপদেষ্টা কোরবানির গোশত বণ্টন ও কিছু জরুরি মাসআলা নদী ভাঙনের কবলে তিস্তাপাড়ের জনগণ, মানবেতর জীবন যাপন

শীতের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি বিরাজমান রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ