সোমবার, ২৫ মে ২০২৬ ।। ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাষ্ট্রের পুঞ্জিভূত ব্যর্থতার বলি হচ্ছে নাগরিকরা: ইসলামী আন্দোলন মুফতি মোহাম্মদ আলীর নামে ভুয়া সহায়তার আবেদন, সতর্ক থাকার আহ্বান বরিশালজুড়ে হামে ৪৬ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ৭ হাজার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী শান্তা ফারজানার ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ হেফাজতের জামিনে মুক্তি পেলেন এনসিপির তারেক রেজা গাজাগামী ত্রাণকর্মীদের নির্যাতন: ৮ মুসলিম দেশের প্রতিবাদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রকে পরাজিত করেছে ইরান: সামরিক উপদেষ্টা কোরবানির গোশত বণ্টন ও কিছু জরুরি মাসআলা নদী ভাঙনের কবলে তিস্তাপাড়ের জনগণ, মানবেতর জীবন যাপন

ঢাকা থেকে ভিসা সুবিধা দেবে বুলগেরিয়া: রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত বুলগেরিয়ার রাষ্ট্রদূত ড. নিকোলে ইয়ানকভ।

রোববার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকে উপদেষ্টা রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক প্রথম দফা পরামর্শ বৈঠকের প্রস্তাব করেন।

উপদেষ্টা হ্যানয় এবং জাকার্তার দূতাবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য আবেদনের অনুমতি দেয়ার জন্য বুলগেরিয়াকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষাখাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান।

বুলগেরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক দূতাবাসে কাজের ভিসার জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মত হন।

এছাড়া ঢাকায় ভিসা প্রদানের জন্য ভিসা সুবিধা প্রদান পরিষেবা (ভিএফএস) শুরু করার বিষয়টি নিশ্চিত করেন।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ, আইটি সেক্টরে সহযোগিতা, সাংস্কৃতিক সহযোগিতা এবং ২০২৯ সালের পরে ইইউ’র জিএসপি প্লাস ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

উপদেষ্টা জাতিসংঘ ও ইইউসহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ