শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
পর্যাপ্ত তেল পাবে গণপরিবহন, থাকছে না রেশনিং পদ্ধতি শিক্ষাপ্রতিষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণের সিদ্ধান্ত স্থগিত সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী

মাওলানা মামুনুল হককে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের আমির শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, তিনি কিডনিজনিত রোগে ভুগছেন। সোমবার রোগবৃদ্ধি পেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক খোঁজখবর নেন এবং মহান রবের কাছে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করেন।

এ সময় ধর্ম উপদেষ্টার সঙ্গে আলেম-ওলামা ও বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ