বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

‘ভারতের অপপ্রচারের বিরুদ্ধে মিডিয়ায় কাউন্টার সত্য তুলে ধরুন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘পাশের দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশের মিডিয়া সত্যটা জানে, সত্য তুলেও ধরে। আমি অনুরোধ করব, আপনারা তাদের মিথ্যার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরুন। তাহলে যারা অপপ্রচার করছে- তাদের মুখে চুনকালি পড়বে।’ সোমবার রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জেয়ারত এবং পরিবারের খোঁজখবর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম এসব কথা বলেন।

তিনি বলেন, ইসকন নিষিদ্ধের ব্যাপারে তার কাছে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবেন। এজন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ