শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যাচ্ছেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বিকেল সাড়ে ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন তিনি।

বুধবার বিএনপি চেয়ারপাসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। ২০১৮ সালের পর এই প্রথম খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এর আগে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সর্বশেষ সিলেট সফর করেন তিনি।

সেনাকুঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল আহসান আমন্ত্রণপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।

খালেদা জিয়ার পাশাপাশি ২০০৯ সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ২৬ জন আমন্ত্রণ পেয়েছেন। এদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যান পদমর্যাদার নেতা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান গণমাধ্যমকে জানান, তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জ্যেষ্ঠ নেতার নামে আমন্ত্রণপত্র দলের গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তারের কাছে সেনা কর্মকর্তারা দিয়ে গেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ