বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনানিবাসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, ও তিন বাহিনীর প্রধানরা। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সকাল সোয়া ৮টায় শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এসময় তাকে সেনা, নৌ ও বিমানবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেন। একইসাথে বিউগলে করুণ সুর বেজে ওঠে শিখা অনির্বাণ চত্বরজুড়ে।

প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শ্রদ্ধা জানান। এসময় শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এর আগে, সেনানিবাসে পৌঁছালে তিন বাহিনীর প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ