মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

আমাকে দেশনায়ক-রাষ্ট্রনায়ক বলবেন না: তারেক রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রায়ই দলীয় নেতাকর্মীরা ‘দেশনায়ক’ বা ‘রাষ্ট্রনায়ক’ বলে সম্বোধন করেন। এখন থেকে আর এ ধরনের সম্বোধন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ অনুরোধ জানান।

তিনি বলেন, আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশ, আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক, দেশনায়ক বলেন— এটা আর বলবেন না।

দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ সময় তারেক রহমান আরও বলেন, দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে, এজন্য জনগণকে সচেতন করতে হবে। সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে জনগণকে।

প্রসঙ্গত, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এ কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটি। এতে ঢাকা বিভাগ অংশের সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ