শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ প্রতিষ্ঠা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসূল সা. এর জীবনাদর্শ-ই প্রতিষ্ঠা করতে হবে। এর কোন বিকল্প নেই। সারা পৃথিবীর সকল জীবনাদর্শ এনালাইসিস করেও এর কোন বিকল্প

তিনি বলেন, আজও আবিষ্কার করতে পারেনি। পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান তিনি প্রণয়ন করেছেন। আজকে বাংলাদেশেও নির্বাচন কমিশনসহ অন্যান্য বিভাগে সংস্কার করতে হলে রাসূলুল্লাহ সা. এর জীবন আদর্শে ফিরে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে। এই কমিশন গুলোতে যথোপযুক্ত জনবল নিয়োগ দিতে হবে। যৌথ অভিযানের নামে চুনোপুঁটিদের ধরলে কাজ হবে না, রাঘব বোয়ালদেরও ধরতে হবে।

তিনি বলেন, সারা পৃথিবীর সর্ব বৃহৎ জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের কেন এতো ধীর গতি। আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, উগ্রবাদী সংগঠন ইসকনের আসফালন থামাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। উগ্রবাদী-সন্ত্রাসবাদী সকল সংগঠন ও গোষ্ঠীর মূলৎপাটন করে এই জাতিকে জঙ্গি জঙ্গি খেলা থেকে মুক্তি দিতে হবে।

আজ ৮ নভেম্বর"২৪ শুক্রবার বিকাল ৪ টা কারওয়ানবাজারস্থ টিসিবি অডিটোরিয়ামে জাতীয় সীরাত সম্মেলনে-২৪ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনূছ আহমাদ বলেন, আমরা বৈষম্যহীন রাষ্ট্র গঠনের যেই স্বপ্ন দেখছি রাসূল সা. এর জীবন আদর্শ বাস্তবায়ন ছাড়া এটা কোনভাবেই সম্ভব নয়। ৫৬ হাজার বর্গমাইলের এই ভূখণ্ডকে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সকল বৈষম্য দূর করতে হবে।

ইসলামি আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত জাতীয় সিরাজ সম্মেলে অন্যান্যনের মধ্যে আরও বক্তব্য রাখেন মুফতি জাফর আহমাদ, পীর সাহেব ঢালকানগর, মাওলানা ড. মুহাম্মাদ আব্দুল জলিল,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, মাওলানা ওবায়দুল কাদের নদভি, অধ্যাপক মোহাম্মদ রেদওয়ানুল হক আখন্দ, মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, মওলানা যুবায়ের আহমদ আশরাফ, ড. মুহাম্মাদ আব্দুল মোমিন, কৃষিবিদ আফতাব উদ্দিন, আলহাজ্ব আনোয়ার হোসেন, মাওলানা নুরুল ইসলাম নাঈম, আলহাজ্ব হাসমত আলী৷ মুফতি ফরিদুল ইসলাম প্রমুখ।

সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসউদ বলেন, বাংলাদেশের যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, সেই টাকা যদি রাসূল সা. দেখানো অর্থ ব্যবস্থায় বৈষম্যহীনভাবে বাংলাদেশে বিনিয়োগ করা হতো তাহলে একজন ভিক্ষুকও খুঁজে পাওয়া যেত না।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ