শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ট্রেনের টিকিট বিক্রির নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন চারটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টিকিট সংরক্ষণ করা যাবে না।

রোববার (৩ নভেম্বর) রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে টিকিট বিক্রয় ব্যবস্থাপনার নতুন নির্দেশনাগুলো প্রকাশ করা হয়। রেলভবনে ২৯ অক্টোবর অনুষ্ঠিত একটি সভার ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও উপস্থিত ছিলেন।

নির্দেশনাগুলো হলো—

১. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য টিকিট সংরক্ষণ করা যাবে না।

২. রেলওয়ের জন্য মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না।

৩. সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তারা (ডিসিও) এর তত্ত্বাবধান করবেন।

৪. টিকিট সংরক্ষণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলে বা প্রয়োজন হলে, তা অবশ্যই লিখিত নির্দেশনার ভিত্তিতে কার্যকরী করতে হবে।

নির্দেশনাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না। সংশ্লিষ্ট ডিসিওদের নির্দেশনা অনুযায়ী ওই সংরক্ষিত আসনের টিকিট রিলিজ ও তার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ