শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ডেঙ্গুর প্রকোপ কমাতে দক্ষিণ সিটিতে ছাত্র-জনতার স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ  বুধবার (৩০ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর প্রশাসক নজরুল ইসলাম এর দপ্তরে ডেঙ্গুর প্রকোপ কমাতে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফজলে শামসুল কবির স্মারকলিপি গ্রহন করেন এবং ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে আনতে তাদের কার্যক্রম তুলে ধরেন। তিনি ছাত্র জনতার সহযোগিতা কামনা করে বলেন, সবাইকে সাথে নিয়েই এই পরিস্থিতি উন্নয়নে আমরা কাজ করতে চাই।

ডেমরা যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধিরা স্মারকলিপিতে ডেঙ্গুর প্রকোপ কমাতে দাবি ও প্রস্তাবনা তুলে ধরেন। নগরের পরিবেশগত উন্নয়নে নগর প্রশাসনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এসময় ডেমরা যাত্রাবাড়ী ও কদমতলী থানার বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কিফায়াতুল্লাহ, শামীম ওসমান, নাহিদুল ইসলাম, সাদ্দাম শোয়াইব, আল আমিন, সাখাওয়াত প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ