রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত

হজ নিবন্ধনের সময় ৩০ নভেম্বরের পর আর বাড়বে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা পবিত্র হজ পালন করতে চান তাদের দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত নিবন্ধন করার অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, এতদিন হজ প্যাকেজ না থাকায় অনেকে নিয়ত করলেও নিবন্ধন করেননি। এবার দ্রুত করে ফেলুন। ৩০ নভেম্বরের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে এ‌ক সংবাদ সম্মেলনে দুটি হজ প্যাকেজ ঘোষণা করে এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, সৌদি সরকারের তরফ থেকে বারবার বলেছে, দ্রুত তাঁবু বুকিং দেওয়ার জন্য। যেহেতু আমাদের হজ প্যাকেজ ঘোষণা হয়নি সেজন্য নিবন্ধন কম হয়েছে। এই প্রেক্ষাপট দেখিয়ে নিবন্ধনের সময় ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর আর বাড়ানো হবে না। কারণ, কতজন যাবে সেই তালিকা সৌদি সরকারকে দিয়ে তাঁবু বুকিং দিতে হবে।

এর আগে প্রথম দফায় নিবন্ধনের সময় শেষ হয় ২৫ আগস্ট। এরপর তা ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ