সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন সিলেটে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু চট্টগ্রাম বন্দরের সিসিটি ও এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ আসল বিজয় ‘মঙ্গলবার রাত থেকেই গ্যাস বিদ্যুতের সংকট দূর হয়ে আগের অবস্থায় ফিরবে’  মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় কাল হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামাতে জেলেনস্কিকে ট্রাম্পের অনুরোধ তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষার খরচ দেবে থালাপতি বিজয়ের সরকার

ফায়ার সার্ভিসকে সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অর্জিত সুনাম অক্ষুণ্ণ রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার (২৮ অক্টোবর) রাজধানীর ফুলবাড়িয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সুনাম সবচেয়ে বেশি। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানের কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। ফায়ার ফাইটারসহ এ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের অনেক ঝুঁকির মধ্যে কাজ করতে হয়। তাছাড়া তাদের কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। এরপরও তারা খুব সাফল্যের সঙ্গে দেশ ও জাতির জন্য কাজ করে যাচ্ছে। 

তিনি বলেন, প্রতিষ্ঠানটির তেমন কোনো ব্যর্থতা নেই তবে তাদের কিছু সীমাবদ্ধতা আছে।

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে বাংলাদেশের ৩২টি উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই। যত তাড়াতাড়ি সম্ভব এসব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। তাছাড়া এ অধিদপ্তরের জনবল সংকট দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তুলনায় ফায়ার সার্ভিসে ঝুঁকি ভাতা কম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঝুঁকি ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে।

তিনি বলেন, ফায়ার ফাইটারদের চাকরিতে শারীরিক পরিশ্রম অনেক বেশি। সেজন্য ফায়ার ফাইটারদের ক্ষেত্রে দক্ষ, যোগ্য ও তুলনামূলক কম বয়সীদের নিয়োগে প্রাধান্য দিতে হবে। চাকরিতে শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শুধু সতর্কতামূলক নোটিশ দিলেই হবে না, দুই-একটি ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তিও দিতে হবে। 

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. ফিরোজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা এর আগে ফায়ার সার্ভিসের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে অধিদপ্তর আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখেন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ