শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

দলীয় বিবেচনায় নিয়োগপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিবেচনায় নিয়োগ পাওয়া বিসিএস কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীর বিজিবি সদরদপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।উপদেষ্টা বলেন, ফ্যাসিজ সরকারের নিয়োগ গত ১৫ বছর যাবত হচ্ছে। এটার বিরুদ্ধে একটা ডিসিশন আসতে হবে। একটা পার্টিকুলেট আইসোলেটেড নিয়ে আমি এটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো না। মানে বিগত সরকারের আমলে কিছু হয়তো মেরিটে গেছেন। কিন্তু যারা অন্যান্য ব্র্যান্ডে (দলীয় বিবেচনায়) গেছেন, তাদের ক্ষেত্রে ডেফিনেটলি একটা ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশে যোগদান না করা কর্মকর্তাদের বিষযয়ে তিনি বলেন, পুলিশে এ পর্যন্ত ১৮৭ কর্মকর্তা যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীতে নেই। তাদের আমরা ধরে নিয়েছি সন্ত্রাসী। তাদের যদি গ্রেফতার করা হয় সরাসরি গ্রেফতার করা হবে।

পুলিশ পুরোদমে কাজে যোগদান করতে পারছে না এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা নিঃসন্দেহে একটা সত্যি কথা। জনগণের যে গুঞ্জন এটা মিথ্যা না। ৫ আগস্ট এরপর যে অবস্থা ছিল সে অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। ইম্প্রুভ তো করেছে। তাদের ভেতর একটা ট্রমা কাজ করেছে। আমার কাছে তো এমন কিছু নেই যে আমি দুই তিন চারদিনের এটা করে দেবো। আস্তে আস্তে উন্নতি হচ্ছে।

কৃষিখাতে যান্ত্রিকীকরণ ও সারের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কৃষিক্ষেত্রে শুধু যান্ত্রিকীকরণই নয়, সারের ক্ষেত্রে একটা বড় দুর্নীতি হয়েছে। এটার ক্ষেত্রে আমরা একটা ইনকয়ারি করছি। যারা দোষী তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ