রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বায়তুল মোকাররমের নতুন খতিবকে গোপালগঞ্জ উলামা পরিষদের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সর্বজন শ্রদ্ধেয় মুফতি আব্দুল মালেক সাহেবকে খতিব পদে নিয়োগ দেয়ায় তাকে অভিনন্দন জানিয়েছে উলামা পরিষদ গোপালগঞ্জ।

উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী শুয়াইব ইবরাহীম স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় বলা হয়েছে হযরত মাওলানা মুফতি আব্দুল মালেক দেশের সর্বস্তরের উলামায়ে কেরামের কাছে  আস্থা ও প্রিয়ভাজন বিদগ্ধ আলেমেদ্বীন। তিনি দেশের উজ্জ্বল নক্ষত্র। শুধু বাংলাদেশ নয়; তার গ্রহণযোগ্যতা ও পাণ্ডিত্য উপমহাদেশ ছাড়িয়ে আরব দেশেও সমাদৃত । ইলমে হাদিসে তার   গভীর পাণ্ডিত্যের বিষয়টিও সুপ্রশিদ্ধ। বিশ্ব নন্দিত এমন একজন ইসলামিক স্কলার ও নিভৃত চারি আল্লাহর ওলীকে জাতীয় মসজিদের খতিব নির্বাচিত করায় অন্তর্বর্তীকালীন সরকার এর ধর্ম উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে মোবারক বাদ জানাচ্ছে উলামা পরিষদ গোপালগঞ্জ।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দেশের জনগণের একটি আবেগের স্থান। জনগণ এই স্থানকে রাজনৈতিক পক্ষপাত ও দলীয়করণ থেকে মুক্ত দেখতে চায় এবং খতিব পদে ধর্মীয় জ্ঞানে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অধিষ্ঠিত দেখতে চায়। উলামা পরিষদ গোপালগঞ্জ মনে করে নতুন খতিব মুফতি আব্দুল মালেক এর নিয়োগের মাধ্যমে জাতীয় মসজিদকে দল ও রাজনীতি থেকে মুক্ত রাখা হয়েছে এবং সর্বোচ্চ ধর্মীয় ব্যক্তিকে এখানে অধিষ্ঠিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উলামা পরিষদ গোপালগঞ্জ আশা করে নতুন খতিব মুফতী আব্দুল মালেক তার ইলম ও আমলের মাধ্যমে জাতীয় মসজিদের খতিবের এই পদ অসামান্য উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তিনি সচেষ্ট থাকবেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ