রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

পুলিশের ৩ কর্মকর্তা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুলিশের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে তিন ধাপে পুলিশের ২৬ কর্মকর্তাকে গ্রেফতারের অনুমতি দেওয়া হয়।

গ্রেফতার পুলিশ কর্মকর্তারা হলেন– অতিরিক্ত উপকমিশনার (সুপারনিউমারারি উপকমিশনার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা ও শাহেন শাহ এবং অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম।

ডিবি উত্তরের যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রয়েছে।

গুলশান থানার ওসি তৌহিদ আহমেদ বলেন, ডিবির একটি দল রফিকুল ইসলামকে গ্রেফতারের পর বৃহস্পতিবার রাতে পুলিশে হস্তান্তর করে। ২০১৩ সালে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক রেখে অবরুদ্ধ করার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার তাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রফিকুল ইসলামকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রায়হানুল ইসলাম সৈকত। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার ঘটনার সময় রফিকুল ইসলাম গুলশান থানার ওসি এবং পরে গুলশান বিভাগে কর্মরত ছিলেন।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গৃহকর্মী লিজা আক্তার হত্যার মামলায় অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানাকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত জুয়েল রানাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। গত ৫ সেপ্টেম্বর লিজার বাবা জয়নাল শিকদার শেখ হাসিনাসহ ১৭৪ জনের বিরুদ্ধে ওই মামলা করেন।

এ ছাড়া অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহকেও গ্রেফতার করেছে ডিবি। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ডিবি জানিয়েছে, বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর শুক্রবার রিমান্ডে নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ