রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নতুন পরিচয়ে ঢাকায় পিটার হাস, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পুনরায় বাংলাদেশে এসেছেন। তবে এবার তিনি নতুন পরিচয়ে ফিরেছেন। মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে ঢাকায় এসেছেন তিনি।

চলতি সপ্তাহে ঢাকা আসেন পিটার হাস। আসার পর গত মঙ্গলবার (১৫ অক্টোবর) অ্যাকসিলারেট এনার্জির প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে। বৈঠকে প্রতিনিধিদলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিটার হাস।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের ১ মার্চ বাংলাদেশে আসেন পিটার হাস। আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হন তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় পিটার হাসের ভূমিকা নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা তীব্র সমালোচনা করেন। তবে পেশাদার কূটনীতিক হিসেবে কোনো কিছুতে কর্ণপাত না করে দায়িত্ব পালন করেছেন তিনি।  

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২২ জুলাই ঢাকা মিশন থেকে বিদায় নিয়ে ওয়াশিংটন চলে যান পিটার হাস। গত ২৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিস থেকে অবসরে যান। পরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানিকারক মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাকসিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দেন।

বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালী সমুদ্রে ভাসমান একটি টার্মিনাল আছে অ্যাকসিলারেট এনার্জির। আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এ ছাড়া ২০২৬ সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে চুক্তি করেছে অ্যাকসিলারেট।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ