শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার এখতিয়ার রাখে না পল্লী বিদ্যুৎ সমিতি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুই দফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণার হুমকি ও দেশের ৯টি পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা পতিত সরকারের দোসর কিনা তা খতিয়ে দেখতে হবে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যারা দেশের মানুষকে কষ্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ফ্যাসিবাদী সরকারের দেশত্যাগের পর তাদের প্রেতাত্মারা বর্তমান সরকারকে ব্যর্থ করতে নানাভাবে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই চক্র কখনো আনসারের নামে, কখনো গার্মেন্টস শ্রমিকের নামে, কখনো উপজাতির নামে কখনো পল্লী বিদ্যুতের নামে চক্রান্ত করে দেশকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, পল্লী বিদ্যুতের কর্মকর্তারা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে যে দাবি আদায়ের ডাক দিয়েছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না। মানুষ টাকা দিয়ে বিদ্যুৎ লাইন নিয়েছে। কতিপয় কর্মকর্তাদের দাবি আদায়ের নামে লক্ষ লক্ষ গ্রাহককে বিদ্যুৎহীন করে রাখা কোন ভাবেই সমর্থণ করা যায় না। জনগণ বা গ্রাহকগণ কোন দোষ করেনি। কেন তাদেরকে বিদ্যুৎহীন করে রাখা হয়েছে। তিনি জরুরিভাবে ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে বিদ্যুৎ ও জ্বালানী উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ