মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদালতে রামিসার বাবা, জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডিকেটমুক্ত করতে না-পারলে পদ ছেড়ে দেবেন মন্ত্রী আদালতে জবানবন্দি দিলেন রামিসার মা পারভিন আক্তার চীনে বিশেষ প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল-নিমকহারাম’ বলে গালাগাল ট্রাম্পের হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানার হুমকি নেতানিয়াহুর রামিসা হত্যাকাণ্ডে নতুন নাম, কে এই ডলার? গাজা-লেবাননে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাবও বন্ধ করবে ইরান ছেলে বুয়েট শিক্ষক ও যুগ্ম সচিব, পরিত্যক্ত ঘর থেকে মায়ের পচাগলা লাশ উদ্ধার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৪

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন

চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় সরকার। একইস‌ঙ্গে রো‌হিঙ্গা প্রত্যাবাস‌নে চী‌নের আরও সক্রিয় ভূমিকা চায় বাংলা‌দেশ।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলা-চী‌নের সম্পর্ক` শীর্ষক এক সে‌মিনা‌রে দেওয়া বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

পররাষ্ট্র উপ‌দেষ্টা ব‌লেন, চীনের সঙ্গে সামরিক যোগাযোগ বাড়াতে চায় বাংলা‌দেশ। রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোই একমাত্র সমাধান। এ কাজে বাংলাদেশ চীনের আরও আন্তরিক ও সক্রিয় ভূমিকা প্রত্যাশা ক‌রে।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ব‌লেন, ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতো অব্যাহত থাকবে। বাংলাদেশের সব সংকটে পাশে ছিল চীন। ক‌রোনা মহামা‌রি কিংবা জুলাই আন্দোলনেও চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা দেশ ছেড়ে যায়নি।

অন্তর্বর্তীকালীন সরকার খুব দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরনের চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত ক‌রেন রাষ্ট্রদত।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ