সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

২৪ অক্টোবরের ওলামা সম্মেলন সফল করার আহ্বান সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকারিভাবে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে ওলামা মাশায়েখ ও সুধী সম্মেলন আয়োজন করবে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ। পরিষদের পক্ষ থেকে নবীপ্রেমিক তৌহিদী জনতাকে আহ্বান জানানো হয়েছে এই সম্মেলন সফল করার জন্য।

আজ ৭ অক্টোবর সোমবার খিলগাঁও মাখজানুল উলুম মাদ্রাসায় অবস্থিত আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত এর দপ্তরে অনুষ্ঠিত সম্মেলন বাস্তবায়ন কমিটির সভায় সভাপতির বক্তব্যে আহ্বায়ক মাওলানা মুহিউদ্দীন রব্বানী এই আহ্বান জানান।

তিনি বলেন, কোরআন-সুন্নাহ, ইজমা-কিয়াসের আলোকে বিশ্বের সকল মুসলিম একমত যে, কাদিয়ানিরা কাফের। তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মনে করে এবং খাতামুন্নাবিয়্যীন হযরত মুহাম্মাদ (সা.) কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কাদিয়ানিরা ইসলামের আকীদার অপরিহার্য বিষয়গুলোও অস্বীকার করে এবং নিজেদের মনগড়া মতবাদকে ইসলাম বলে চালানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বিশ্বের বৃহৎ মুসলিম সংগঠন এবং একাধিক মুসলিম দেশে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে। গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিটি নাগরিকের ধর্মীয় পরিচয় সুস্পষ্ট থাকা অপরিহার্য। তা না হলে সংখ্যালঘু কাদিয়ানিরা যেমন ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি সংখ্যাগুরু মুসলিমরাও নিজেদের ধর্মের সুরক্ষা পাচ্ছেন না, যা মাঝে মাঝে অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করছে।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীমের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মাওলানা রশিদ আহমদ ইসহাকী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মাওলানা আমির উদ্দীন ফয়েজী, মাওলা ফয়েজ আহমদ, মুফতি আরিফুল ইসলাম, মাওলানা ইউনুস ঢালী, মাওলানা শিব্বির আহমাদ, মাওলানা হোসাইন আহমাদ ইসহাকী, মাওলানা আব্দুল লতিফ ফারুকী, মুফতি নাজমুল হাসান বিন নূরী, মাওলানা শফিক সাদী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ