সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’ দাওরায়ে হাদিস নিবন্ধনে বয়স পরিবর্তনের সুযোগ থাকছে না ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে সাত ধাপে ‘আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামি মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে’ ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে সরকারের অসহায়ত্ব দৃশ্যমান: ইসলামী আন্দোলন

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তারকরেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আগের দিন শনিবার (৫ অক্টোবর)  রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) তাকে একটি হত্যা মামলায় আদালতে তোলা হবে।জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

২০১৫ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ পান নজিবুর রহমান।এরপর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্য সচিব করা হয়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান।

সরকার পতনের আগে সাবেক এই আমলা ‘ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ ব্যবস্থাপনায় গঠিত বোর্ড অব গভর্নসের চেয়ারম্যান ছিলেন।

১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা সরকারি এই কর্মকর্তা লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ