মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
খোঁজ রাখেন না শিক্ষিত সন্তানেরা, ঘরে মায়ের পচা-গলা মরদেহ প্রবাসীদের জন্য সুখবর, মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন আদালতে রামিসার বাবা, জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডিকেটমুক্ত করতে না-পারলে পদ ছেড়ে দেবেন মন্ত্রী আদালতে জবানবন্দি দিলেন রামিসার মা পারভিন আক্তার চীনে বিশেষ প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল-নিমকহারাম’ বলে গালাগাল ট্রাম্পের হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানার হুমকি নেতানিয়াহুর রামিসা হত্যাকাণ্ডে নতুন নাম, কে এই ডলার? গাজা-লেবাননে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাবও বন্ধ করবে ইরান

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘টাইম-১০০’-এ অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী।

টাইম ম্যাগাজিনে নাহিদকে নিয়ে লেখা হয়েছে, ‘বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে নামিয়ে আনতে নাহিদ ইসলামের বয়স ২৬ বছরের বেশি হতে হয়নি। সমাজবিজ্ঞানের এই স্নাতক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলনের অন্যতম মুখ।’

‘অনেক প্রতিবাদী নেতার মধ্যে একজন, তিনি দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। এর কিছুদিন পরই তিনি শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন: হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’

টাইম লিখেছে, ‘নাহিদ ইসলাম বলেন, কেউ ভাবেনি তাকে ক্ষমতাচ্যুত করা হবে। কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।’

ম্যাগাজিনটি আরও লিখেছে, তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে অপেক্ষা করছে। নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুই ‘জেন-জেড উপদেষ্টা’র মধ্যে নাহিদ ইসলাম একজন।

‘তাদের কাজ: ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী সরকারের ১৫ বছরের শাসনামলে ক্ষয়িষ্ণু গণতান্ত্রিক ব্যবস্থাকে মেরামত করা।’

ম্যাগাজিনে উল্লেখ করা হয়েছে, ‘নাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মের পালস বুঝতে হবে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের এগিয়ে যেতে হবে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ