মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
খোঁজ রাখেন না শিক্ষিত সন্তানেরা, ঘরে মায়ের পচা-গলা মরদেহ প্রবাসীদের জন্য সুখবর, মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন আদালতে রামিসার বাবা, জবানবন্দিতে লোমহর্ষক বর্ণনা দিলেন তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সি‌ন্ডিকেটমুক্ত করতে না-পারলে পদ ছেড়ে দেবেন মন্ত্রী আদালতে জবানবন্দি দিলেন রামিসার মা পারভিন আক্তার চীনে বিশেষ প্রশিক্ষণে গেলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫ কর্মকর্তা ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল-নিমকহারাম’ বলে গালাগাল ট্রাম্পের হিজবুল্লাহ হামলা না থামালে বৈরুতে আঘাত হানার হুমকি নেতানিয়াহুর রামিসা হত্যাকাণ্ডে নতুন নাম, কে এই ডলার? গাজা-লেবাননে হামলা অব্যাহত থাকলে বাব আল-মান্দাবও বন্ধ করবে ইরান

রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানালেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

ফেসবুক পোস্টে আওয়ামী লীগের বিচার ও দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তনসহ আরও বেশ কয়েকটি দাবি জানান হাসনাত।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন, হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে।”

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন একপর্যায়ে সরকার পতনের গণআন্দোলনে পরিণত হয়। আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর মন্ত্রীসভা বিলুপ্ত করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তারপর থেকেই প্রশাসনে বড় রদবদল চলমান রয়েছেন। বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী-এমপি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ