সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

ড. ইউনূস-গুতেরেসের বৈঠক: সংস্কার প্রক্রিয়ায় সমর্থনের আশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টায় জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ এবং সংক্ষিপ্ত বৈঠক করেন।

বৈঠকে ড. ইউনূসের নেওয়া নানা সংস্কার উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি এ‌ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তিনি। এ সময় ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান আন্তোনিও গুতেরেস।

বাংলাদেশের জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় ড. ইউনূসের দৃঢ় সংকল্প ও নেতৃত্বের জন্য ব্লিঙ্কেন তাকে সাধুবাদ জানান।

জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষায় বাংলাদেশের অবদানসহ জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার প্রশংসা করেন এবং চলমান উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশকে সমর্থন করার জন্য জাতিসংঘের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন।

মহাসচিব ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা শরণার্থী সংকট ও জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা করেছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ