শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-নেপাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেপালের সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ অধিবেশনের সাইডলাইন বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সঙ্গে দেখা করার সময় প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

আলোচনায় দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা, বাণিজ্য এবং জনগণের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার বিষয়গুলো বিশেষভাবে উঠে এসেছে। অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে জ্বালানি ও বাণিজ্য বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, নেপাল বিপুল পরিমাণ নবায়নযোগ্য জ্বালানিতে সমৃদ্ধ।

বাংলাদেশ আগামী মাসে নেপালের সঙ্গে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে নেপালের প্রতিনিধিরা বলেছেন, দেশটি কয়েক বছরের মধ্যে আরও বেশি বিদ্যুৎ রফতানি করতে সক্ষম হবে।

শক্তি ও বিদ্যুৎ উপদেষ্টা ফৌজুল কবির খান এবং সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক সমন্বয়ক লামিয়া মোরশেদও বৈঠকে অংশ নেন। এ বৈঠক বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে বাংলাদেশ ও নেপাল একত্রে অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ